আলমডাঙ্গায় রথযাত্রায় পুলিশ সুপার রুহুল কবীর খান নিরাপদ, শান্তিপূর্ণ রথযাত্রা উদযাপন করতে পুলিশ বদ্ধপরিকর

আলমডাঙ্গা অফিস
সনাতন ধর্মাবল¤^ীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আলমডাঙ্গায়  ধর্মীয় ভাবগাম্ভীর্য, পূজা-অর্চনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে| এ উপলক্ষে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে| আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে| সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার সূচনা হয়| সেই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় মন্দির রথতলা প্রাঙ্গণ থেকে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি নিয়ে রথযাত্রা বের করা হয়|
রথটি আলমডাঙ্গা  পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চারতলা মন্দির চত্বরে  শোভাযাত্রার সমাপ্তি ঘটে| এ সময় শত শত ভক্ত-অনুরাগী রথের রশি টেনে ধর্মীয় উৎসবে অংশ নেন| পুরো শোভাযাত্রাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ| বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ ¯^তঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন|
হিন্দু ধর্মীয় বিশ্বাসে, জগন্নাথ দেবকে জগতের অধীশ্বর হিসেবে মানা হয়| ভক্তদের বিশ্বাস, রথের রশি টানলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি এবং ঈশ্বরের কৃপা লাভ করা যায়| এ বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথ দেবের সঙ্গে বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি রথে স্থাপন করে শোভাযাত্রার আয়োজন করা হয়|
রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে| আয়োজকরা জানান, আগামী নয় দিন প্রতিদিনই ভক্তদের অংশগ্রহণে নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে| ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উৎসব শেষ হবে| অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার  মোহাম্মদ রুহুল কবীর খান| পুলিশ সুপার বলেন, রথযাত্রা উৎসব যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| রথযাত্রার নির্ধারিত রুটগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, পর্যাপ্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল কার্যক্রম এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে| বিশেষ ছিলেন থানা অফিসার ইনচার্জ বানি ইসরাইল, ওসি (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার|
রথযাত্রা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুর সুশীল কুমার ভৌতিকা, পরিমল কুমার ঘোষ কালু, ডাঃ অমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত, বিশ্বজিৎ সাধুখা, পলাশ আচার্য, তপন বিশ্বাস, পিন্টু আগরওয়ালা, উত্তম দেবনাথসহ স্থানীয় সুধীজন|
বিশেষ ছিলেন থানা অফিসার ইনচার্জ বানি ইসরাইল, ওসি (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার|
রথযাত্রা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুর সুশীল কুমার ভৌতিকা, পরিমল কুমার ঘোষ কালু, ডাঃ অমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত, বিশ্বজিৎ সাধুখা, পলাশ আচার্য, তপন বিশ্বাস, পিন্টু আগরওয়ালা, উত্তম দেবনাথসহ স্থানীয় সুধীজন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।