মেহেরপুর অফিস
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে জুলাই শহীদ ও জাতীয় দিবস| দিবসটি উপলক্ষে গতকাল বৃহ¯ সকাল ৯ টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়|
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায় ও মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক জাভেদ মাসুদ মিলটন| এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন| পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা বিএনপি, এনসিপি, সিভিল সার্জন অফিস, ইসলামিক ফাউন্ডেশন, বিসিক, মেহেরপুর সরকারি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলার নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন| শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়| দিবসটি উপলক্ষে গাংনী ও মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহন করা হয়|
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে জুলাই শহীদ দিবস পালিত



