মেহেরপুর অফিস
শ্বাশুড়ীকে হত্যার দায়ে জামাই হাউস আলী (৫২) নামের এক ব্যাক্তির আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত| একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন| বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিজ্ঞ বিচারক আলী মাসুদ শেখ এই রায় প্রদান করেন| রায় ঘোষনার সময় দন্ডিত হাউস আলী আদালতে উপস্থিত ছিলেন| সে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আহম্মেদ আলীর ছেলে|
জানা গেছে, স্ত্রী আ¤ি^য়া খাতুন তাকে তালাক দেওয়ায় হাউস আলী ক্ষিপ্ত হয়ে পড়েন| ২০১৬ সালের ৭ মে দিবাগত রাতে সহড়াবাড়িয়া গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বাশুড়ী ফুলসুরাতুন (৬৫) এর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়| গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে| শরীরের ৭০ ভাগ পুড়ে যাওয়ায় পাঠানো হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে| পরের দিন চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়| এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আ¤ি^য়া খাতুন তার প্রাক্তন ¯^ামী হাউস আলীর নামে গাংনী থানায় মামলা দায়ের করেন| মামলাটি তদন্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ|
পুলিশের চুড়ান্ত প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে হাউস আলীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়| বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (১) ধারায় দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদন্ড এবং ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন|
আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং বাদী পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন|
মেহেরপুরে শ্বাশুড়ীকে হত্যার দায়ে জামাই হাউস আলীর আমৃত্যু কারাদন্ড



