আলমডাঙ্গা অফিস
দীর্ঘদিনের অন্ধকার আর অবহেলার অবসান ঘটিয়ে আলোর মুখ দেখল আলমডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বন্ডবিল হাজরাতলা এলাকা। মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর অর্থায়নে ওই এলাকার হাজরাতলা নামক স্থানের বেশ কিছু অংশে সড়ক বাতির ব্যবস্থা করা হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু ৯ নম্বর ওয়ার্ডের বন্ডবিল এলাকায় গণসংযোগে যান। এ সময় এলাকাবাসী তাঁদের যাতায়াতের প্রধান সড়কগুলোতে পর্যাপ্ত আলোর অভাব, অন্ধকারের কারণে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি এবং যাতায়াতের চরম দুর্ভোগের কথা তাঁর কাছে তুলে ধরেন। এলাকাবাসীর সমস্যার কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সড়ক বাতি লাগানোর আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে, গতকাল মঙ্গলবার ওই এলাকায় সড়ক বাতি স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়।
এলাকাবাসীরা বলেন, “রাস্তায় আলো না থাকায় রাতে চলাচল করা খুব ঝুঁকিপূর্ণ ছিল। হাসিবুল হক লিপু আমাদের কষ্ট অনুধাবন করে দ্রুত যে ব্যবস্থা নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। পুরো কার্যক্রমের তদারকির দায়িত্বে ছিলেন হাসিবুল হক লিপু সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ। তাঁরা জানান, “লিপু ভাইয়ের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা করা। তাঁর নির্দেশে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে আমরা এই সড়ক বাতিগুলো স্থাপন করেছি।
আলমডাঙ্গার বন্ডবিলে সড়ক বাতি পেয়ে খুশি এলাকাবাসী



