গাংনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাখি ভ্যানের চালকসহ আহত ৭

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানের চালকসহ ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট নামক এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, করমদী গ্রামের বহলপাড়ার মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের (৩৫), তার স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০) ও ছেলে সাঈদ(১০), শাকিল এর স্ত্রীর সোনিয়া খাতুন (২৮) শওকত আলীর স্ত্রী মুরশিদা খাতুন (৪৩), মৃত আতিয়ার হোসেনের ছেলে আবির হোসেন (১২) ও খোরশেদ আলীর ছেলে রায়হান (৬)।
জানা গেছে, গাংনী উপজেলার করমদী থেকে বাওট গ্রামে নিকট আত্মীয় বাড়ি যাওয়ার সময় ঔষুধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানে ৭ জন আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে যায়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।