চুয়াডাঙ্গায় পুলিশের এএসআই পদে নিয়োগের ৩য় দিনে পুশ-আপ ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগের ৩য় দিনে পুশ-আপ ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনে এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনের ফিল্ড টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ গ্রহন করবে।  
পুলিশ লাইন্স মাঠে এএসআই নিয়োগের দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। সকালে চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ) অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং নির্ধারিত ছিল। নির্ধারিত এ পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ রুহুল কবীর খান ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। শুধুমাত্র শারীরিক পরীক্ষাসহ অন্যান্য সকল পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী প্রার্থীরাই নিয়োগের জন্য বিবেচিত হবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নিজ যোগ্যতায় চাকরি লাভ করবেন। তাই কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়তে তিনি পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় জানানো হয়, চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)-এ উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটক হতে এসএমএসের মাধ্যমে একটি লিংক পাঠানো হবে। উক্ত লিংকে প্রবেশ করে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে। তাই পরীক্ষার্থীদের মোবাইল এসএমএস, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
তৃতীয় দিনের কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে শেষ হওয়ায় পুলিশ সুপার নিয়োগ বোর্ডের সকল সদস্য এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।