আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, খাদ্য কর্মকর্তা জিনাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা উপজেলা আহ্বায়ক আরাফাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি এবং জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান শক্তিশালী করা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত



