চুয়াডাঙ্গায় পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগের ২য় দিনে দৌড় ও লং জাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগের ২য় দিনে দৌড়, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পুলিশ লাইনে ২য় দিনের এ পরীক্ষায় পুরুষ ও নারী প্রার্থীরা অংশ গ্রহন করেন।  
‘সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ২য় দিনে চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)- এর পুরুষ ১৬০০ মিটার, নারী ১০০ মিটার দৌড়, পুরুষ ১০ ফুট, নারী ৬ ফুট লং জাম্প, পুরুষ ৩.৫ ফুট, নারী ২.৫ ফুট হাই জাম্প সুষ্ঠু, সুশৃঙ্খল সম্পন্ন হয়েছে।  
পরীক্ষায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি এআইজি (ইকুইপমেন্ট) এ,এইচ,এম ইয়াদুল ইসলাম, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক,  ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন,  মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোরশেদ আলী, আরআই, পুলিশ লাইন্স মোঃ আব্দুস সামাদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আজ ২৩ জুন ২য় দিনে উত্তীর্ণ প্রার্থীদের চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)- এর পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।