স্টাফ রিপোর্টার
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার সদর থানা থেকে একটি বিশেষ মহড়া বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কোট মোড়ে এসে শেষ হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নেতৃতে¦ গাড়ি ও মোটরসাইকেল মহড়ায় পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবির সদস্যরা এতে অংশ নেয়। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ড্রাইভ। হঠাৎ করে পুলিশের এ মোটরসাইকেল ও গাড়ির মহড়া দেখে পথচারীরা কিছুক্ষনের জন্য থমকে যায়। পরে আইনশৃঙ্খলার গাড়ি বহর দেখে কিছুটা হলেও স্বাস্থি পায়। কয়েকদিন ধরে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতে আইনশৃঙ্খলার অবিনতি হওয়ার আশংকা করছে অনেকে। এ কারনে বাড়তি এ নজরদারি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো ব্যক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও মাঠে সক্রিয় রয়েছে।
রাতে পুলিশের গাড়ি ও মোটরসাইকেল মহড়া কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান শুরু



