চুয়াডাঙ্গায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ঊঊঝঝ)’ এর উদ্যোগে চুয়াডাঙ্গায় ‘ঝঃধৎঃঁঢ়, ঝপরবহপব চৎড়লবপঃ ধহফ ওহহড়াধঃরড়হ ওফবধ ঝযড়পিধংরহম’ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ঊঊঝঝ)-এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সাহিত্য মঞ্চে  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি এম তারিক উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার  বলেন, আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি। বর্তমান প্রজন্মের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের ছোঁয়া রয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা বিকাশের সুযোগ পাচ্ছে।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তারা যে উদ্ভাবনী প্রকল্পগুলো উপস্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এ শিক্ষার্থীরাই আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের প্রতিভার মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
অনুষ্ঠানে জেলার চার উপজেলার বাছাইকৃত চারটি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান লাভ করে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক  শারমিন আক্তার, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার সাগর দে, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।
দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।