মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আমিরপুরকে ৪-০ গোলে হারিয়ে বোয়ালমারি একাদশ চাম্পিয়ান

স্টাফ রিপোর্টার
মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আমিরপুর গ্রাম একাদশকে  ৪-০ গোলে হারিয়ে বোয়ালমারি গ্রাম একাদশ চাম্পিয়ান হয়। গতকাল শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই ফুটবল মাঠে জমজমাট এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মোমিনপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে মোমিনপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড এর ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। গতকাল শুক্রবার  ফাইনালে মুখোমুখি হয় বোয়ালমারী গ্রাম একাদশ বনাম আমিরপুর গ্রাম একাদশ। প্রচুর দর্শকের উপস্থিতিতে ফাইনালে   ৪-০ গোলে আমিরপুর গ্রাম একাদশ কে হারিয়ে  বোয়ালমারী গ্রাম একাদশ চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো শরীফুজ্জামান শরীফ। খেলা শেষে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো শরীফুজ্জামান শরীফ চ্যাম্পিয়ন  ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মালিক, সদর উপজেলা ওলামা দলের সভাপতি রকিবুল ইসলাম। ফাইনাল খেলাটি পরিচালনা করেন তরিকুল ইসলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।