চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবর্ধনা সভায় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে  সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফ।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক। কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আলমগীর হোসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, জেলা পরিষদের দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং সাংবাদিক সমাজের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সকলের সহযোগিতা নিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত চুয়াডাঙ্গা গড়ে তুলতে চাই।
আমার জেলার উন্নয়নের জন্য যেকোনো মন্ত্রণালয় আমি যেতে রাজি তবে এক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। আপনারা জানেন চুয়াডাঙ্গা তে সংসদ সদস্য নির্বাচনে আমি পরাজিত হয়েছি যার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ে জেলার উন্নয়নের জন্য গেলে তারা আমাকে বলে আপনি তো নিজ জেলাতেই সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি আপনি এখানে কেন এসেছেন। আমার জেলাতে  জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উন্নয়নমূলক কাজে যে কোন মন্ত্রণালয়ে গিয়ে আমি বাধার সম্মুখীন হচ্ছি।
তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে আমাকে মন্ত্রণালয়ে ডেকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব তুলে দিয়েছেন। আমাকে বেশ কয়েকবার ফোন করার পরও আমি জেলা পরিষদের দায়িত্ব নিতে রাজি হয়নি। কিন্তু পরে মনে হলো জেলাবাসীর উন্নয়নের জন্য আমাকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করতে হবে। আমি সর্বপ্রথম চাই জেলাকে দুর্নীতিমুক্ত রাখতে। সমগ্র জেলার ৪৩টি ইউনিয়ন, ৪টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫টি থানার আওতাধীন আমার কার্যক্রম বিস্তৃত থাকবে। জেলার উন্নয়নের জন্য জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমি সর্বদা কাজ করে যেতে চাই।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক  সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ও সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আলামিন, দৈনিক আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজিব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা,  দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, এ্যাড. সেলিম উদ্দিন খান, এ্যাড. শাজাহান মুকুল,  প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, দিনকালের জেলা প্রতিনিধি মিজানুল হক মিজান, সিনিয়র সাংবাদিক  এম এম আলাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রউফ, অ্যাডভোকেট আহসান প্রমুখ।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় শরীফুজ্জামান শরীফের এ অর্জন জেলার জন্য গৌরবের। তারা তাঁর নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এটিএন বাংলা প্রতিনিধি রফিক রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আহাদ আলী মোল্লা, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জামান আক্তার, বিজয় টিভির প্রতিনিধি মোঃ পলাশ উদ্দীন, মোহনা টিভির প্রতিনিধি সাইফ জাহান, স্টার নিউজ এর প্রতিনিধি জহির রায়হান সোহাগ, দেশ টিভির প্রতিনিধি খায়রুজ্জামান সেতু, দৈনিক মাথাভাঙ্গার মাল্টিমিডিয়া রিপোর্টার অনিক সাইফুল, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্না রহমান, দৈনিক আজকের খাসখবর পত্রিকার রিপোর্টার আলমগীর হোসেন রনি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল সামিসহ জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।