স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ| গতকাল বুধবার বেলা ১২ টায় শহরের মহিলা কলেজ পাড়া সংলগ্ন মহলদার আম্রকানন বাগানে গাছ থেকে আম পেড়ে মৌসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার| উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আম ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়| উদ্বোধনের আগে জেলা প্রশাসক বাগান পরিদর্শন করেন এবং আমের গুণগত মান ও নিরাপদ উৎপাদন বিষয়ে খোঁজখবর নেন|
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গতকাল বুধবার থেকে আটি, গুটি ও বো¤^াই জাতের আম সংগ্রহ শুরু হয়েছে| আগামী ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহ করা যাবে|
আম সংগ্রহের উদ্বোধনকালে জেলা প্রশাসক লুৎফন নাহার বলেন, “নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার সব বাগান মালিক ও ব্যবসায়ীকে অনুসরণ করতে হবে| আমরা অত্যন্ত আনন্দিত যে, প্রতি বছরের মতো এবারও আমরা সঠিক সময়ে আম সংগ্রহের কার্যক্রম শুরু করতে পারছি| তবে আম চাষের পূর্বে এটি খেয়াল রাখতে হবে আমি কি পরিমান কীটনাশক সার প্রয়োগ করা হচ্ছে তা মানুষের জন্য সহনীয় পর্যায়ে আছে কিনা বা এটি নিয়ন্ত্রিত আছে কিনা| গ্রাহকদের কাছে যেন বিষমুক্ত এবং রাসায়নিকমুক্ত আম পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে| আম পাকার প্রাকৃতিক সময়ের আগে যেন আম গাছ থেকে পাড়া না হয়, সেদিকে বাগান মালিকদের সজাগ থাকতে হবে| আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং আম দ্রুত বাজারে পাঠাতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে| তিনি আরো বলেন, আমি বাগান মালিক এবং ব্যবসায়ীদের অনুরোধ জানাবো, আপনারা যেন শুধুমাত্র মুনাফার কথা চিন্তা না করে মানুষের সু¯^াস্থ্যের কথা বিবেচনা করেন| আমরা যদি মানসম্মত আম সরবরাহ করতে পারি, তবে আমাদের দেশের আম আন্তর্জাতিক বাজারেও বড় জায়গা করে নিতে পারবে|
এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘ফলের রাজা আম| অপরিপক্ক আম যাতে কোনো বাগান মালিক সংগ্রহ না করে সেই ব্যাপারে কৃষি বিভাগ তদারকি করবে| পরিপক্ব আম যাতে বাজারে আসে এবং নিরাপদ আম ও রাসায়নিক মুক্ত আম বাজারে বিক্রি হয়, সেই ব্যাপারে কৃষি বিভাগ কাজ করছে| এই মৌসুমেও জেলার উৎপাদিত আম সারাদেশের চাহিদা মিটাতে সক্ষম হবে|
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক ¯^পন, সাধারন সম্পাদক শাহ আলম সনি,
জেলা বিপনণ কর্মকর্তা (চলতি দায়িত্ব) শহিদুল ইসলাম, আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, রিন্টু মহলদারসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা|
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে| এ বছর জেলায় ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে|



