চুয়াডাঙ্গায় পেশাজীবী চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধি, সচেতনতা উন্নয়ন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এবারের কর্মশালার প্রতিপাদ্য ছিল মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাজিদ হাসান, ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দীন মুক্তা, চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম এবং চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও নাহিদ হাসান।
কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং এবং সড়ক পরিবহন আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পেলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।