আলমডাঙ্গায় ছয় মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার যৌথ মাদকবিরোধী অভিযানে ছয়জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গার বিটিম মাঠসংলগ্ন রেললাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল শামীম এবং চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালাল খান।
গ্রেফতারকৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বিশারদ আলী (৩৮), নওদা বন্ডবিল গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে কলম আলী (৫০), পৌর এলাকার রাধিকাগঞ্জ পাড়ার মৃত কাসেম আলীর ছেলে নুর আলম (৩২), গোপীনাথপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ফিরোজ (৩০), বলরামপুর গ্রামের শামসুল হকের ছেলে সোহাগ হোসেন (৩৩) এবং মোহাম্মদপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২৮)।
অভিযানকালে তাদের কাছ থেকে ব্যবহৃত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে এক মাস এবং চারজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বিটিম মাঠসংলগ্ন রেললাইন এলাকা দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদকের কারবার অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।