জীবননগর অফিস
জীবননগর উপজেলায় আইন-শৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি এবং মহিলাদের প্রতি যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিভিন্ন উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।
সভায় উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন সমস্যা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সেগুলোর সমাধান নিয়ে মতবিনিময় করা হয়।
জীবননগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত



