দর্শনায় গাঁজাসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
দর্শনার পার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকল দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দর্শনা পার কৃষ্ণপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আবু সাঈদ (২৩), জাহাঙ্গীর আলীর ছেলে তুহিন আলি (২০), রফিকুল ইসলামের ছেলে সজল হোসেন (২৪) এবং শ্রী সুফল হালদারের ছেলে শুভ্র জিৎ হালদার (২০)। তারা সবাই পার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহিন আলম তিনি জানান অভিযানের সময় ৪জনের কাছ থেকে ৫ গ্রাম করে মোট ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই অপরাধে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।