চুয়াডাঙ্গায় শুরু হয়েছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল, কখন কোথায় বিক্রি হচ্ছে


৫৯০ টাকায় মিলছে খেজুর, ছোলাসহ ৫ পণ্য
৪৪ হাজার ৪০০ জন উপকারভোগী এ পণ্য সামগ্রীর সুবিধা পাবে
কখন কোথায় এসব ট্রাকসেলের মালামাল বিক্রি হচ্ছে তা কেউ জানতে পারছে না
স্টাফ রিপোর্টার
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১২ মার্চ ২০২৬ পর্যন্ত। লাইনে দাড়িয়ে যে কেউ এই পণ্য নেওয়ার সুযোগ পাবেন। তবে কবে কখন কোথায় এসব ভ্রাম্যমাণ ট্রাকসেলের মালামাল বিক্রি হচ্ছে তা কেউ জানতে পারছে না। এ কারনে অনেকেই বিড়ম্বনায় পড়ছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ এলাকায় গিয়ে ডিলার মের্সাস বন্ধন টেড্রার্সের কাউকে পাওয়া যায়নি। গতকাল তাদের টিসিবির ট্রাকসেলের মালামাল দেওয়ার কথা ছিলো।
জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে জানানো হয়, প্রতিটি প্যাকেজে সাশ্রয়ী মূল্যে উপকারভোগীরা পাচ্ছেন ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা , ৫০০ গ্রাম খেজুর, ২ লিটার সয়াবিন তেল। ৫ প্রকারের এ খাবারের মূল্য নেয়া হচ্ছে ৫৯০ টাকা। সর্বমোট ১১১টি পয়েন্টে ৪৪ হাজার ৪০০ জনের কাছে এসব পণ্য বিক্রির লক্ষ্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ভোক্তাদের কাছে প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা এবং প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকা দরে বিক্রি করা হয়। ৫৯০ টাকার বিপরীতে ভোক্তাদের এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, ৫০০ গ্রাম খেজুর ও দুই লিটার ভোজ্য তেল দেয়া হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় মোট ৩৭ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিতরণ করা হচ্ছে। শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল থেকে নির্ধারিত স্থানে ৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। টিসিবির পণ্য এভাবে মুক্ত বাজারে বিতরণ করায় ভোক্তাদের মাঝে ইতিবাচক প্রভাব পড়েছে। কম মূল্যে ভোক্তা পর্যায়ে এসকল নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
গত মঙ্গলবার চুয়াডাঙ্গার গমপট্টিতে টিসিবির পণ্য ক্রয়কালে শেফালী আক্তার বলেন, পবিত্র রমজান উপলক্ষে টিসিবির পণ্য এভাবে বিক্রয় করায় আমরা স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে পারছি। তবে লম্বা লাইনে দাঁড়ানোর কারণে একটু সময় বেশি লাগছে। এত অল্প দামে পণ্য ক্রয় করতে পেরে আমরা আনন্দিত। তবে আরো বৃহৎ পরিসরে সারা বছরব্যাপী যদি এভাবে আমাদের মাঝে পণ্য ক্রয় করার সুযোগ দেওয়া হয় তাহলে আরো ভালো হয়। এসময় আরেক ভোক্তা সাত্তার হোসেন বলেন, টিসিবি থেকে যে সকল পণ্য দেওয়া হচ্ছে তা নিত্য প্রয়োজনীয় পণ্য। রমজান মাসে আমরা প্রায় মুদি দোকান থেকে সকল পণ্য কিনে থাকি। তবে যেহেতু সরকার থেকে স্বল্প মূল্যে আমাদের জন্য পণ্যের ব্যবস্থা করা হয়েছে, এ বছর আমাদের রমজানের খরচ কম হবে। আমরা চাই ভোক্তা পর্যায়ে টিসিবির পণ্য দেওয়া অব্যাহত থাকুক।
সাধারণ মানুষের সুবিধার্থে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার ডিলারদের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে জেলা প্রশাসন। আগামী ১২ মার্চ পর্যন্ত নির্ধারিত তারিখে সকাল থেকে পণ্য বিতরণ করা হবে।  
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পণ্য বিতরণ করবেন ১১ জন ডিলার। মেসার্স মাওয়া ট্রেডার্স ১৭ ফেব্রুয়ারি ফার্মপাড়া, ২৬ ফেব্রুয়ারি বড়সুলুয়া কলেজ এবং ৭ মার্চ বেলগাছি ঈদগাহ। মের্সাস ভাই ভাই রাইচ মিল ১৭ ফেব্রুয়ারি পৌর ঈদগাহ, ২৬ ফেব্রুয়ারি সরোজগঞ্জ হাইস্কুল এবং ৭ মার্চ ভুলটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গন। মের্সাস রহিত এন্ড রাফি টেড্রার্স ১৭ ফেব্রুয়ারি পৌর কলেজ, ২৬ ফেব্রুয়ারি চাঁদমারী মাঠ এবং ৮ মার্চ শেখড়াতলা মোড়। মের্সাস এল এস টেড্রার্স ১৭ ফেব্রুয়ারি এম এ বারী স্কুল, ২৬ ফেব্রুয়ারি জাফরপুর এবং ৮ মার্চ নীলার মোড়। মের্সাস আশিক টেড্রার্স ১৭ ফেব্রুয়ারি ভিমরুল্লাহ সঃ প্রাঃ বিদ্যালয়, ২৮ ফেব্রুয়ারি হানুরবাড়াদী এবং ৮ মার্চ মাখালডাঙ্গা। মের্সাস টিকে কর্পোরেশন ১৮ ফেব্রুয়ারি খেজুরা মোড়, ২৮ ফেব্রুয়ারি কুশোডাঙ্গা এবং ৮ মার্চ বালিয়াকান্দি বাজার। মের্সাস অপারাজিতা এন্টার প্রাইজ ১৮ ফেব্রুয়ারি গড়াইটুপি হাই স্কুল, ২৮ ফেব্রুয়ারি বাটিকাডাঙ্গা এবং ৮ মার্চ সড়াবাড়ীয়া সঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গন। মের্সাস হাসান এন্টারপ্রাইজ ১৮ ফেব্রুয়ারি আলুকিদিয়া, ২৮ ফেব্রুয়ারি ভালাইপুর এবং ৯ মার্চ দৌলতদিয়ার। মের্সাস শান্তি স্টোর ১৮ ফেব্রুয়ারি কাথুলী, ২৮ ফেব্রুয়ারি নীলমনিগঞ্জ এবং ৯ মার্চ কুকিয়া চাঁদপুর মোড়। মেসার্স কামাল মুদি স্টোর ১৮ ফেব্রুয়ারি বেগমপুর বাজার, ১ মার্চ হিজলগাড়ি এবং ৯ মার্চ নেহালপুর স্কুল মোড়।  মের্সাস বন্ধন টেড্রার্স ১৯ ফেব্রুয়ারি ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ, ১ মার্চ পুরাতন ভান্ডারদহ এবং ৯ মার্চ পূর্বপাড়া জামে মসজিদ।
আলমডাঙ্গা উপজেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ৯ জন ডিলার পণ্য সরবরাহ করবেন। মেসার্স হেলাল ট্রেডার্স ১৯ ফেব্রুয়ারি এ টিম মাঠ, ১ মার্চ কুমারী বাজার এবং ৯ মার্চ নতুন বাসস্ট্যান্ড।  মেসার্স কাকলি ট্রেডার্স ১৯ ফেব্রুয়ারি কালিদাসপুর ইউপি, ১ মার্চ পৌরসভা কলেজ মাঠ এবং ১০ মার্চ ডাউকি ইউপি।  আল মদিনা গ্রোসারী ১৯ ফেব্রুয়ারি চিৎলা রুইতনপুর, ১ মার্চ জেহালা ইউপি এবং ১০ মার্চ হারদি বাজার।  মেসার্স নাইমুর স্টোর ১৯ ফেব্রুয়ারি জামজামি ইউপি, ২ মার্চ ভাংবাড়িয়া বাজার এবং ১০ মার্চ বেলগাছি ইউপি। মেসার্স সুপ্তি এন্টারপ্রাইজ ২ মার্চ বাড়াদি ও ১০ মার্চ নাগদাহ ইউপি ভবন। মেসার্স লিটন ট্রেডার্স ২২ ফেব্রুয়ারি আইলহাস বলসাপুর, ২ মার্চ গাংনী ও ১০ মার্চ খাসকররা ইউপি। মেসার্স জামান ট্রেডার্স ২২ ফেব্রুয়ারি পৌরসভা কলেজ মাঠ, ২ মার্চ ভাংবাড়িয়া বাজার ও ১১ মার্চ খাদিমপুর ইউপি। মেসার্স মীম এন্টারপ্রাইজ ২২ ফেব্রুয়ারি এ টিম মাঠ, ২ মার্চ হারদি বাজার ও ১১ মার্চ আলমডাঙ্গা নতুন বাসস্ট্যান্ড।  ফার্মার এগ্রো ২২ ফেব্রুয়ারি আইলহাস বলসাপুর, ৩ মার্চ কুমারী বাজার ও ১১ মার্চ বেলগাছি ইউপি।
দামুড়হুদায় ২২ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত পণ্য মিলবে ৭ জন ডিলারের কাছে। মেসার্স রিয়াদ ট্রেডার্স ২২ ফেব্রুয়ারি দামুড়হুদা বাসস্ট্যান্ড, ৩ মার্চ উজিরপুর ও ১১ মার্চ হাউলী মোড়।  মেসার্স আবু সাইদ ২৩ ফেব্রুয়ারি নতিপোতা ৩ মার্চ হেমায়েতপুর ও ১১ মার্চ ভগিরথপুর মোড়।  মেসার্স রিয়া রিত্তি স্টোর ২৩ ফেব্রুয়ারি কুড়ুলগাছী, ৩ মার্চ মদনা ও ১২ মার্চ পারকৃষ্ণপুর বাজার। মনির এন্টার প্রাইজ ২৩ ফেব্রুয়ারি বিষ্ণুপুর,  ৩ মার্চ পান বাজার ও ৪ মার্চ লক্ষীপুর বাজার মোড়।  মেসার্স তামীম স্টোর ২৩ ফেব্রুয়ারি রামনগর কলাবাড়ি, ৪ মার্চ দর্শনা পুরাতন বাজার ও ১২ মার্চ রামনগর মোড়।  মেসার্স সহিদুল স্টোর ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ চাদপুর, ৪ মার্চ কার্পাসডাঙ্গা মুচি বটতলা ও ১২ মার্চ কোমরপুর ও পীরপুরকুল্লা। মেসার্স এ. বি ট্রেডার্স ২৪ ফেব্রুয়ারি আটকবর,  ৪ মার্চ চারুলিয়া ও ১২ মার্চ বোয়ালমারী বাজার।
জীবননগরে ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ১০ জন ডিলার পণ্য বিতরণ করবেন। মেসার্স সরকার মুদি স্টোর ২৪ ফেব্রুয়ারি ধোপাখালি বাজার ও ৪ মার্চ  শাপলাকলি স্কুল।  মেসার্স শফি মুদি স্টোর ২৪ ফেব্রুয়ারি বালিহদা স্কুল ও ৪ মার্চ জীবননগর মহিলা ডিগ্রী কলেজ। মেসার্স আলিফ ট্রেডার্স ২৪ ফেব্রুয়ারি সন্তোষপুর মোড় ও ৫ মার্চ মডেল মসজিদ। মেসার্স অনিক মুদি স্টোর ২৪ ফেব্রুয়ারি কাশিপুর ও ৫ মার্চ খয়েরহুদা বাজার। মেসার্স আয়েশা মুদি স্টোর ২৫ ফেব্রুয়ারি বাঁকা ও ৫ মার্চ মিনাজপুর বাজার। মেসার্স খাদিজা মুদি স্টোর ২৫ ফেব্রুয়ারি কাটাপোল/চাকলা মোড় ও ৫ মার্চ হাসাদহ হাইস্কুল। মেসার্স এ এস টি ট্রেডার্স ২৫ ফেব্রুয়ারি জীবননগর হাইস্কুল ও ৫ মার্চ আন্দুলবাড়ীয়া বাজার।
মেসার্স খান ট্রেডার্স ২৫ ফেব্রুয়ারি শাহাপুর বাজার ও ৭ মার্চ পীচ মোড়। মেসার্স আয়ান মুদি স্টোর ২৫ ফেব্রুয়ারি সীমান্ত ইউনিয়ন ও ৭ মার্চ উপজেলা পরিষদ চত্বর। মেসার্স শরীফুল ইসলাম ২৬ ফেব্রুয়ারি ইসলামপুর মোড় ও ৭ মার্চ উপজেলা পরিষদ চত্বর।  এ সকল স্থানে আগামী ১২ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য ট্রাকসেল করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।