স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম শাহিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা হিসাবরক্ষক আব্দুল হাকিম সঞ্চালনা করেন। সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন প্রধান আলোচকের বক্তব্য রাখেন। এছাড়াও অতিথি ছিলেন মাওলানা আমির হোসেন। সভায় বিভিন্ন মসজিদের ইমাম ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ড. মুন্সি আবু স্ইাফ বলেন,‘ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন বাঙালী জাতির গৌরবের বিষয়। ভাষার জন্য জীবন উৎসর্গ আর কোন জাতী করে নাই। বাংলা ভাষা আজ আন্তর্জাতিক ভাষা হিসেবে স¦ীকৃতি পেয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বর্তমানে বিশ্বে ৪০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে থাকে। তাই বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে জাতিসংঘের ভাষা হিসেবে অর্ন্তভুক্তের দাবি করছি।’
চুয়াডাঙ্গায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত



