স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর ও কামালপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলসহ ৩ মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতরা হলো রংপুর জেলার নিউজুম্মা পাড়ার মমিনুল ইসলাম (২৫), আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের তুষার (২১) ও কামালপুর বটতলার হাসান আলী (২১)। এ সময় তাদের কাছ থেকে ১৪পিচ ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলমডাঙ্গা এ এস এম শাহনে ওয়াজ মেহেদী ১ নং আসামীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও ২ ও ৩নং আসামীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা অর্থদন্ড প্রদান করেন ।
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার, জেল-জরিমানা



