জীবননগরে রমজানের সব পণ্যের দামে আগুন

জীবননগর অফিস
মার্কেটে উপচেপড়া ভিড়। রমজানের সব পণ্যের দাম চড়া। থেমে নেই বেঁচাকেনা। পছন্দের পণ্য কিনতে ক্রেতা ছুটছেন এক দোন থেকে অন্য দোকানে। বেগুনে আগুন, তেল ডিম খেজুরেও লেগেছে আঁচ। শহর মার্কেটে ক্রেতার উপস্থিতি দেখে মনে হচ্ছে সামনে কোন উৎসবের পদধ্বনি। রাত পোহালেই রমজান মাস শুরু। রমজান মাস সংযমের মাস। নিন্ম আয়ের ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য রমজান মাস অনেক হিসেবের মাস। এ মাসে তাদের হিসেব করে সংসারের দাবী মিটাতে হয়। একটু এদিক ওদিক হলেই বিপদ। এ মাসের বাড়তি খরচের জন্য আগে থেকেই মানসিক ভাবে প্রস্তুতি নিতে হয়। রমজানের শুরুতেই সব পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে এখানে প্রতিবাদ বা প্রতিরোধের কোন সুযোগ নেই। পণ্যের দাম কেনো চড়া এর কোনো  সন্তোষজনক জবাব বিক্রেতার কাছে নেই। ক্রেতা চড়া দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। জীবননগর শহরের আজ ছিলো সাপ্তাহিক হাটবার। হাটে দেখো যায় বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা একদিন আগেও ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কাচা ঝাল ছিলো ৮০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি কেজি। আলুর দাম রয়েছে অপরিবর্তিত। বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। প্রতি খাচি (৩০ পিচ) ডিম বিক্রি হচ্ছে ২৭০ টাকা দরে। দুদিন আগে ছিলো ২৪০ টাকা খাচি। ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। লুজ সোয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০৫টাকা কেজি দরে। আগে বিক্রি হচ্ছিল ১৮৫ টাকা দরে। খেজুর কিনতে ক্রেতাদের মাথাঘুরে যাচ্ছে দামের কথা শুনে। খেজুর পছন্দ হলেই দাম নাগালের বাইরে। বাজারে নেই কোন তদারকি। ক্রেতা বাধ্য হচ্ছেন পকেট এবং পছন্দ সমন্বয় করে রোজার কেনাকাটা করতে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।