চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজানকে স্বাগত ইসলামী আন্দোলনের শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের আয়োজেন এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা শহরের বড়বাজার শহীদ হামান চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে একই স্থানে এসে শেষ।
পরে হাসান চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম আজিজি। এসময় মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুস সালাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।