রমজানকে স্বাগত জানিয়ে হিজলগাড়ী মাদ্রাসার বর্ণাঢ্য র‌্যালি

হিজলগাড়ী প্রতিনিধি
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রাখার দাবিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসা-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে হিজলগাড়ী ক্যাম্প পুলিশ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে র‌্যালির সমাপ্তি ঘটে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে হিজলগাড়ী বাজার এলাকা। স্লোগানগুলোর মধ্যে ছিল, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে এবং দিনের বেলায় উন্মুক্ত খাবারের হোটেল বন্ধ করতে হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।