স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে পুরুষ ৫ জন, নারী ৫ জন ও শিশু রয়েছে ১ জন। এছাড়াও পৃথক আরো ৪টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় মদ, ফেন্সিডিল, সিরাপ, যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
৫৮-বিজিবি জানায়, গতকাল বুধবার ভোর ৫টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭২-আর এর কাছে জিনজিরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৯টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/২-এস এর নিকট মাধবখালী গ্রামের মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭৩/১-এস এর কাছে মনোহরপুর গ্রামের অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে জীবননগর বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/২-এস এর নিকট নবদূঘাপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫০ বোতল ভারতীয় সিরাপ (মাদক) উদ্ধার করা হয়।
অপরদিকে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বাঘাডাগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৯-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত পুরুষ অনুপ্রবেশকারীরা হলো মাগুরা জেলার আকাশ বিশ্বাস (২১), মাদারীপুর জেলার শিবলু মিয়া (২৬), যশোর জেলার তরুন অধিকারী (৫০), ঢাকার গেন্ডারিয়া এলাকার মনুরু নারসিং রাও (৩৭) ও গোপালগঞ্জ জেলার তপন বাগাচী (৪০)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারতে অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশী নারী-পুরুষ আটক মদ, ফেন্সিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার



