স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার গণমাধ্যমকর্মীদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে পেস ইনষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন।
প্রশিক্ষণ কর্মশালার প্রথমদিনে গতকাল বুধবার বিশিষ্ট সাংবাদিক ও ইউল্যাবের শিক্ষক নাজিয়া আফরিন মনামী জুলাই অভ্যূথান পরবর্তী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন, এআই ভেরিভিকেশন টুলস এবং ইনফরমেশন ইন্টেগ্রিটি, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও নিরাপত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা কৌশল এবং দক্ষতা উন্নয়ন, নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভূয়া তথ্য , অপতথ্য, ভূয়া সংবাদ, হেট স্পিস, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদির মোকাবেলার বিষয়ে প্রশিক্ষণ দেন।
এসময় পিআইবি’র সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক সাহানোয়ার সাইদ শাহীন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম ও সাধারণ সম্পাদক মাহবুব চান্দু বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি, সাবেক সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী ও বিপুল আশরাফ, মোঃ পলাশ উদ্দীন হুসাইন মালিক, সিনিয়র সাংবাদিক এমএম আলাউদ্দিন, মিজানুল হক, এমএ মামুন, আলমগীর কবির শিপলু, খাইরুজ্জামান সেতু, শামীম রেজা, রিফাত রহমান, , জহির রায়হান সোহাগ, রুবাইত-বিন-আজাদ সুস্থির ও আশরাফুল আলমসহ চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও মেহেরপুরের মোট ৫০ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করছেন।
প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিজম অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর সভাপতি ও ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুণ জামিল প্রশিক্ষ হিসেবে উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করবেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন।
চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক পিআইবি’র দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন



