ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুরে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুরে ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২টি জেলার ৪টি সংসদীয় আসনের অন্তর্গত ৭টি উপজেলার মোট ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে ৭টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী উপজেলাসমূহে বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। বিজিব নিয়মিত টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল, তল্লাশি ও নজরদারি কার্যক্রম চলমান রয়েছে।
এ ছাড়াও অপারেশন “ডেভিল হান্ট ফেজ-২” এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।