তিতুদহ প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিতুদহ ইউনিয়নের বিভিন্নস্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে গণসংযোগ ও পথসভা। পথসভায় চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
তিতুদহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডজুড়ে অনুষ্ঠিত পথসভায় বাবু খান স্থানীয় নেতাকর্মীদের সাথে করে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সমর্থন প্রার্থনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি প্রদান করেন।
পথসভায় বক্তৃতাকালে মাহমুদ হাসান খান বাবু বলেন, এই দেশকে আবারও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। তাই প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্ব নিতে হবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার। নবীন ও প্রবীণ সকলকে উৎসবমুখর পরিবেশে ভোটদানে উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে তিনি জনগণকে ফ্যামেলি কার্ড প্রদানের মাধ্যমে সুবিধাভোগী পরিবারের কল্যাণে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন এবং এর উপকারিতা সম্পর্কে ধারণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন মিয়া, তিতুদহ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, দর্শনা থানা মৎস্যজীবী দলের সভাপতি ইকলাছুর রহমান, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, তিতুদহ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ফুরকান আহমেদ, তিতুদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী, আনিছুর রহমান, আনারুল ইসলাম ও নাসিমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী। পথসভা ও গণসংযোগ কর্মসূচিকে ঘিরে তিতুদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
তিতুদহে নির্বাচনী পথসভায় চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু



