স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে সরোজগঞ্জে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজনে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. আবু হাসানুজ্জামান নুপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজ তিনি আমাদের মাঝে না থাকলেও কোটি মানুষের হৃদয়ে তিনি শক্তভাবে বেঁচে আছেন। তার সুস্থতা কামনায় আমাদের সবাইকে দোয়া করতে হবে। একইসাথে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো সবসময় সাধারণ মানুষের পাশে থেকে মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি উদাহরণ। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’ বর্তমান সংকটময় সময়ে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ড্যাবের এই উদ্যোগ প্রমাণ করে বিএনপি শুধু রাজনীতিই নয়, মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাকেও অগ্রাধিকার দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, ডক্টর অ্যাসোশিয়ন (ড্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সার্জারি বিশেষজ্ঞ ডা. ওয়ালিউর রহমান নয়ন, শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন, চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিউজ্জামান সুমন, সার্জারি বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন, সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময়, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডা. লায়লা শামীমা শারমীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল সাকিব রসি, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইশরাত জেসি, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আল-ইমরান জুয়েল।
আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোবর জোয়ার্দার হিমু, সাধারণ সম্পাদক মাসুদ রায়হান কাজল, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, চুয়াডাঙ্গায় পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব হোসেন। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আবু সুফিয়ান। দোয়া মাহফিল শেষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সরোজগঞ্জে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত



