স্টাফ রিপোর্টার
আধুনিক ও উন্নত চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচন করল খলিল মালিক হসপিটাল। শনিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ সংলগ্ন খলিল মালিক হসপিটালের ফিতা কেটে ফলক উন্মোঞ্চন করেন। পরে দেশ জাতির মঙ্গল কামনা করেন দোয়া পরিচালনা করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খলিল মালিক হসপিটালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. সাদিকুর আর মালিক।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দিন, চুয়াডাঙ্গা এনএসআই যুগ্ম পরিচালক মো. সামসুল হক, শাহীদ প্যালেসের প্রতিষ্ঠাতা শাহিদুজ্জামান টরিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকি সোহেলী রশিদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বাস্থ্যই সকল সুখের মূল।” কিন্তু অসুস্থতা মানুষের জীবনের এক কঠিন বাস্তবতা। সেই কঠিন সময়ে নিজ এলাকায় উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাওয়া গেলে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যায়। খলিল মালিক হসপিটাল অত্র অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গায় খলিল মালিক হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর



