স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ১ নারী বাংলাদেশীকে আটক করা হয়েছে। গত শনিবার বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করে। এছাড়া আরো একটি অভিযানে আসামীবিহীন ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার করা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত শনিবার রাত ৯টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/৯-এস এর নিকট ছটাংগাপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৩ বোতল ফেন্সিডিল, ৪৫ বোতল (রিহ পবৎবী পড়ঁময) সিরাপ এবং ৯৬০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর এর কাছে চাপাতলা গ্রামে নায়েব সুবেদার মোঃ উবায়দুল্লাহ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ১ নারী আটক, ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার



