স্টাফ রিপোর্টার
আগামীকাল শুক্রবার ২৭ নভেম্বর চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাহিত্য পরিষদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। শহীদ আলাউল হলে সকাল ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়ে চলবে দিনব্যাপী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি থাকবেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন।
দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য, লেখক, কবি, সাহিত্যিক, শুভানুধ্যায়ীকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজ।


