কলকাতায় খুন হওয়া ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক

আজজের চুয়াডাঙ্গা ডেস্ক
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে (২৪) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার রাতে ডিএমপির ডিবির ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুমতারিনকে আটক করে।

আজ বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মুমতারিনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আনোয়ারুল আজীম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। ২০২৪ সালের ১৩ মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হন আজীম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।