জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ জন আটক, অপর অভিযানে মাদকসহ ১ চোরাকারবারী আটক

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এছাড়াও পৃথক অপর দুইটি অভিযানে মাদকসহ ১ চোরাকারবারী আটক করা করা হয়। আটক চোরাকারবারী মোঃ মামুনুর রশিদ (৪৪) ঝিনাইদহ সদরের খাজুরা গ্রামের গোলাম সরোয়ারের ছেলে। গত দুই দিনে বিজিবি এসব অভিযান পরিচালনা করেন।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বুধবার বেলা ৩টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/২-এস এর নিকট নতুনপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ৭৯ বোতল নেশা জাতীয় সিরাপ (ঊংশঁভ এবং ডরহ ঈবৎবী ঝুৎঁঢ়) ও ১টি বাইসাইকেল আটক করা হয়।


এদিকে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগরের মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৫-এস এর নিকট মেদিনীপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ রমজান আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মোঃ মামুনুর রশিদ নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ পিস নেশা জাতীয় সিরাপ। আটককৃত আসামীর বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। একই দিন বেলা ২টার দিকে
গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৭-এমপি এর কাছে নতুনপাড়া গ্রামের অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৩৯ বোতল কীটনাশক ও ১৯ পিস সাবান উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৬-আর এর নিকট পুলিয়ানপুর পশ্চিম পাড়া এলাকায় নায়েব সুবেদার মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে টহল দেয়া হচ্ছিল। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশী ৫ নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু। আটককৃত পুরুষ ধুরেরা হলো যশোর জেলার মনিরামপুর থানার মাছনা খানপুর গ্রামের সোহরাব হোসেন দফাদারের ছেলে মোঃ জাহিদ হাসান (২৯) ও সাতক্ষীরা জেলা সদরের শিবপুর গ্রামের সরওয়ার সরদারের ছেলে মোঃ শরিফুল সরদার (৩৩)।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।