দামুড়হুদা অফিস
দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন ভগিরথপুর গ্রামস্থ ভগিরথপুর হতে লক্ষ্মীপুরগামী নির্মাণাধীন ব্রিজের ওপর অভিযান চালানো হয়। এ সময় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেলাল (৪০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেলাল চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলদিয়ার গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে।

এছাড়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন উপজেলার জয়রামপুর গ্রামের আপিল হকের ছেলে ইকরামুল,মৃত আনোয়ার মন্ডলের ছেলে নুরুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে আলামিন ও রাশিদুল,মৃত মন্টুর ছেলে মামুন ও মাফুজ , মিরাজুল ইসলাম ছেলে ইব্রাহিম, এবং বাঘাডাঙ্গা গ্রামের বাবলু মন্ডলের ছেলে রিটু মন্ডল। এছাড়া নিয়মিত মামলার আসামি উপজেলার রুদ্র নগর গ্রামের আব্দুর রহিমের ছেলে ঝন্টু মিয়াকে (৪২) গ্রেফতার করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



