জুড়ানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবুর গণসংযোগ ও মতবিনিময়

দামুড়হুদা অফিস

আসন্ন জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দলকা লক্ষ্মীপুর মোল্লাপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত বাবু বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে আল মাসুম বাবু এলাকার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আগামী নির্বাচনে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।