স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত থেকে মাদকপাচারকারী ও অবৈধ অনুপ্রবেশকারীসহ ১১ জনকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ২ মাদকপাচারকারী ও ৯ জন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় আটক করা হয়্ এছাড়াও ইয়াবা, নেশা জাতীয় সিরাপ ও কীটনাশক উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১-এমপি এর নিকট ধোপাখালী ব্রীজের উপর হতে সুবেদার মোঃ জামিরুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধোপাখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ অন্তর আহম্মেদ (১৯) ও ইকবালের ছেলে মোঃ সায়মুন হাসান নিরবকে (১৮) মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আসামীদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/২-এস এর নিকট গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৬ বোতল নেশা জাতীয় সিরাপ (ঊংশঁভ ঈড়ঁময ঝুৎঁঢ়) আটক করা হয়। একই দিন সকাল ৭টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮-এমপি এর নিকট গয়েশপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ভারতীয় ৪০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
অপরদিকে এর আগে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৭-এস এর নিকট বেনীপুর বাজারের মোড় এলাকায় হাবিলদার মোঃ মাসুম এলাহীর নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ৯ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটককৃত পুরুষ ধুরের নাম ঠিকানা নিম্নে দেয়া হলো। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এলাকার মিরপরু গ্রামের অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লার নাঙ্গলকোট থানার তুলাতুলী গ্রামের মোঃ শারিয়ার (২৩), বিরলী গ্রামের জাফরান মজুমদার (২৩) ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বাস্তা গ্রামের শ্যামল কুমার সরকার (৪৮)। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।



