জীবননগর সীমান্ত এলাকা থেকে আসামীবিহীন ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, গত শুক্রবার বিকাল ৫টার দিকে জীবননরগ উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬-এমপি এর নিকট নতুনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৪ বোতল নেশা জাতীয় সিরাপ (ডরহ ঈবৎবী ঝুৎঁঢ়) আটক করা হয়।


এদিকে গতকাল শনিবার রাত ১টার দিকে মহেশপুর উপজেরার সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৪/১-এস এর নিকট পাকরাইল রাস্তায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৯৫ বোতল সিরাপ (ঊংশঁভ পড়ঁময ঝুৎঁঢ়) আটক করা হয়। একই দিন রাত আড়াইটার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৪/২-এস এর কাছে শিংনগর হালদার পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।