স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চুয়াডাঙ্গা ইউনিটের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থী মনোয়নের জন্য এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. আ. স.ম. আব্দুর রউফ সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু, সরকারী কৌশুলী (জিপি) অ্যাড. আব্দুল খালেক, স্পেশাল পিপি অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অতিরিক্ত পিপি অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রার্থী সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, অতিরিক্ত পিপি অ্যাড. শামীম রেজা ডালিম, ডেপুটি এটর্নি জেনারেল অব বাংলাদেশ অ্যাড. হেমায়েত উল্লাহ, আইনজীবী ফোরাম এর যুগ্ম আহবায়ক অ্যাড. মইন উদ্দীন মইনুল, অতিরিক্ত জিপি অ্যাড. বদিউজ্জামান, অ্যাড. আব্দুল মজিদ, অ্যাড. অহিদুল আলম (মানি খন্দকার), এপিপি অ্যাড. আতিয়ার রহমান প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. সিরাজুল ইসলাম (১), অতিরিক্ত জিপি অ্যাড. আসাদুজ্জামান গনি সালাম, এজিপি আলী হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. আফরুজা আখতার, এপিপি অ্যাড. রুবিনা পারভীন, অ্যাড. আসাদুজ্জামান মিল্টন, অ্যাড. শাহজামাল জামাল প্রমূখ। প্রার্থী মনোনয়নের বিষয়ে আগামী মিটিং চুড়ান্ত করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রসংগত প্রতি বছর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন নভেম্বর মাসের শেষ শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে। সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এক বছরের জন্য গঠিত করা হয়।



