মহেশপুর দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৩ ভারতীয়সহ ৮ জন আটক

স্টাফ রিপোর্টার
মহেশপুর দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৩ ভারতীয়সহ ৮ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতদের মধ্যে ৩ জন ভারতীয় ও ৫ জন বাংলাদেশী নাগরিক।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার-৬১-এমপি এর নিকট হালদারপাড়া গ্রামে হাবিলদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। এ সময় দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টকালে ৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক। এরা হলো ভারতের নদীয়া জেলার ধানতলা থানার সোনাতলা গ্রামের দেব কুমার বিশ্বাস (৩৪), নকশীপাড়া থানার সোনাতলা গ্রামের দেবাশি বিশ্বাস (১৪) ও হোসেনপুর গ্রামের শিবানী সিং (২৬)।


অপরদিকে ৫ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটক পুরুষ হলো গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার এগারবাড়ি গ্রামের শুভজিদ দাস (২৪)। আটককৃত নারী-পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।