স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ নতুন বাজারে মাস্টার ইলেকট্রনিক্সের ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে শোরুমটির স্বত্বাধিকারী মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শোরুমটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মণি, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সহ-সভাপতি ইনতাজ আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর মিশর, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি ও সদস্যসচিব আজিজুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হ্যাপী, সহসম্পাদক আমের আলী, পৌর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতাসহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



