গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর বামন্দি বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাজারের মেসার্স মনিরুল ট্রেডার্স ও হানিফ হোটেল এন্ড রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, বীজের প্যাকেটে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ তারিখ, মূল্য ও পরিপূর্ণ ঠিকানা না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স মনিরুল ট্রেডার্সকে ৫ হাজার ও বাসি গ্রীল সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও সংরক্ষণ করায় হানিফ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহন করেন বীজ প্রত্যয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আলমগীর হোসেন, গাংনী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান, মেহেরপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।