স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় কেন্দ্র ঘোষিত মানবাধিকার সংগঠন সার্ক হিউম্যান কেয়ার ফাউন্ডেশন-এর চুয়াডাঙ্গা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা জেলা শহরের শেখফরাস ফাউন্ডেশন এর অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের পরিচয় করে দেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সার্ক হিউম্যান কেয়ার ফাউন্ডেশন-এর আহবায়ক মাহমুদুল হক পল্টু।
কেন্দ্রীয় কমিটির ঘোষিত হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার ৩২ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ মাহমুদুল হক পল্টু-কে আহবায়ক এবং কামরুজ্জামান, আহম্মেদ আলী, এজাজুল হক মেরাজ ও বোরহান উদ্দিন-কে যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, আবু নাসির, হারুনার রশীদ, ইসরাফিল হোসেন শিমুল, সৌয়ুদ কবির মালিক, আনোয়ার হোসেন, আয়েশা আক্তার রিক্তা, হেলেনা নাসরিন, মরিয়ম মারু, একরামুল হক, সাফায়েতুর রহমান, ফখরুল ইসলাম, এ্যাডঃ ওহিদুজ্জামান মুকুল, এ্যাডঃ আহসান কবির, রকিবুল ইসলাম, শরিফুল ইসলাম, আবুল হাশেম, আবু সাইদ, লাল্টু জোয়ার্দ্দার, গিয়াস উদ্দীন, বদরুদ্দিন বাদল, মিনহাজ মন্ডল, আবুল হোসেন, আঃ মাবুদ, মিজানুর রহমান লাল, মোমিনুর রহমান ও মকসুদুর রহমান মিল্টন। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলায় সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গতকাল চুয়াডাঙ্গা শেখা পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক মাহমুদুল হক পল্টুর সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় “সার্ক হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের “নবগঠিত আহ্বায়ক কমিটির সভা



