স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে আটটি মোটরসাইকেল আটক এবং চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এ অভিযানে মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান চত্বর ও কলেজ রোডে দুটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার হোসেন খানের নেতৃত্বে অভিযানে সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট ওয়াসিম, সার্জেন্ট তানভীর, সার্জেন্ট নাজমুলসহ ট্রাফিক পুলিশ অংশ নেন। অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় আটটি মোটরসাইকেল আটক করা হয় এবং চারটি মোটরসাইকেলের চালককে মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই গোলাম সারওয়ার হোসেন খান বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক পুলিশের অভিযানে ৮টি মোটরসাইকেল আটক, ৭৮ হাজার টাকা জরিমানা



