কবিতা আবৃত্তিতে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন আলমডাঙ্গার অর্পিতা

আলমডাঙ্গা অফিস
কবিতা আবৃত্তিতে অসাধারণ সাফল্য অর্জন করে খুলনা বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী অর্পিতা সূত্রধর। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে সে।
অর্পিতার এ সাফল্যে গর্বিত তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। কবিতার ছন্দ, শব্দের মাধুর্য, আবেগ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মন জয় করে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সে। তার এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আলমডাঙ্গার শিক্ষাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের জন্যও আনন্দ ও গৌরবের বিষয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।