হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান

জীবননগর প্রতিনিধি: 

জীবননগরে সাংবাদিক তারিকুর রহমান হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে পরিচিতজনদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী জানান, তার হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭১২-৭৮১৮৯৭ হ্যাক করে প্রতারকরা বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাচ্ছে। টাকা পাঠানোর জন্য তারা বিকাশের দুটি নম্বরও দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নম্বর দুটি হলো— ০১৮৭৭-৮৫১০৪২ ও ০১৩৫২-২৪৫৮৯৮।

ভুক্তভোগী সবাইকে অনুরোধ করে বলেন, তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কোনো ধরনের টাকা চাওয়া হলে কেউ যেন টাকা না দেন এবং কোনো আর্থিক লেনদেনের আগে সরাসরি ফোন করে বিষয়টি নিশ্চিত হন।

একই সঙ্গে উল্লেখিত বিকাশ নম্বর দুটির বিষয়ে কারও কাছে তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

সতর্কবার্তা: হোয়াটসঅ্যাপ থেকে টাকা চাওয়ার কোনো মেসেজ পেলে সরাসরি ফোন করে পরিচয় নিশ্চিত না হয়ে টাকা পাঠাবেন না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।