৪৫ জন দাবাড়ুর অংশ গ্রহনে চুয়াডাঙ্গায় ‘দাবা টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ২ দিনব্যাপী ‘দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসন চত্বরের ঐতিহ্যবাহী অফিসার্স ক্লাবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিকুজ্জামান। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৫জন দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ নেন।
প্রধান অতিথি বিএম তারিকুজ্জামান নিজে আনুষ্ঠানিকভাবে দাবার গুটি চেলে দাবা প্রতিযোগিতার  উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে বি এম তারিকুজ্জামান বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি মেধা ও মননশীলতা বিকাশের একটি দারুণ মাধ্যম। জেলার তরুণ সমাজকে ইতিবাচক কাজে যুক্ত রাখতে, মাদক, মোবাইল ও জোয়ার আড্ডা থেকে দূরে থাকতে এবং মেধার মূল্যায়নে জেলা প্রশাসন এ ধরনের আয়োজন সার্বিক সহায়তা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, জেলা সমাজসেবা কার্যালয়ের  উপ-পরিচালক জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য কাজী মামুনুজ্জামান আদুন ও সাবেক ব্যাংকার লিয়াকত আলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান (হাজি)।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে অফিসার্স ক্লাবে ভিড় জমান জেলার স্থানীয় ক্রীড়ামোদী ও দাবাপ্রেমী দর্শকেরা। দাবা প্রতিযেগিতা পরিচালনা করেন ইসলাম রকিব, শামসুন্নাহার শিলা, আব্দুল হাই, রিপা শাহরিয়ার, বিলকিচ নাহার ও আইরিন ইসলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।