দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আব্দুস সালাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার আব্দুস সালাম কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাস্তুপুর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সালাম উপজেলার নতুন বাস্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দামুড়হুদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। তিনি দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর-০৮, তারিখ ৬ জুন ২০২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, গ্রেপ্তার আব্দুস সালামকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।