কালিয়াবকরী-নতিপোতা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী-নতিপোতা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কালিয়াবকরী স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে হোগলডাঙ্গা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যাদুখালি একাদশ। কালিয়াবকরী-নতিপোতা যুব সংঘের উদ্যোগে এবং কালিয়াবকরী প্রবাসীদের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনালে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে যাদুখালি একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন যাদুখালি একাদশকে ৬০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ হোগলডাঙ্গা একাদশকে ৪০ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিরা।
ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কালিয়াবকরী গ্রামের আব্দুস ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সহসভাপতি রাজ্জাক বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, মহিউদ্দিন, সেলিম উদ্দীন ও শওকত আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডালিম শেখ, সদস্যসচিব সাগর আলী, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দীন, লিটন, রাজু, নাইম, বকুল, এখলাছ, রবিউল ও সেন্টুসহ কয়েক হাজার দর্শক।
খেলায় ধারাভাষ্য দেন সাইফুল ইসলাম পিনু। ম্যাচ পরিচালনা করেন নিপুণ, সালাউদ্দিন, মোনায়েম ও হাবিবুর রহমান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।