দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার পরিচালিত এই ঝটিকা অভিযানে নিয়মিত মামলার ৬ জন এবং সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সদাবরী হাইস্কুলপাড়ার তছিম উদ্দিন (৩৭) রয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন মামলায় মানিক মিয়া (২৮), মদন (২৭) ও নাজমুল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করা হয়। অন্যান্য নিয়মিত মামলায় আলমগীর হোসেন (৩২) ও জাহাঙ্গীর (২৩) কে এবং সাজা জিআর ওয়ারেন্টে আতিয়ার রহমান ও ইব্রাহিম (৪২) কে গ্রেপ্তার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
দর্শনা থানা পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার



