স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর জামায়াতের ইসলামীর ৬নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর ৬নং ওয়ার্ড হাজরাহাটি হাজী মোড়ে অনুষ্ঠিত হয় এ সিরাত মাহফিল।
সীরাত মাহফিলে সভাপতিত্ব ৬নং ওয়ার্ড আমির মুহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল হক মালিক।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ মাজলিসুন মোফাসসির হাফেজ হযরত মাওলানা ইকবাল হোসেন। বিশেষ মেহমান ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির এ্যাড. হাসিবুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ফারাজি, পৌর সেক্রেটারী মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারী হুমায়ূন কবির, ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মনোয়ার হোসেন সুইমসহ পৌর ওয়ার্ড নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সেক্রেটারী আব্দুল খালেক।
চুয়াডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে হাজরাহটিতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত মাহফিল অনুষ্ঠিত



